নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী । আজ বুধবার ওসির কার্যালয়ে থানার সার্বিক আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ওসি আছলাম আলী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী দলের ভোটার-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও সংঘাত যেন না ঘটে তার পূর্ব প্রস্তুতি ও তথ্য দেওয়ার জন্য স্থানীয় সাংবাদিকদের অনুরোধ জানান। মতবিনিময়কালে সাংবাদিকদের পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনার ও থানা দালালমুক্ত রাখার আশ্বাস দেন ওসি আছলাম আলী। এসময় ওসি(তদন্ত) নূরুল সৈকত ও নাচোলে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগ উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ