নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারি আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এমএকে.জিলানী(নাচোল):
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানাপুলিশ। নাচোল থানার ওসি(তদনমশ) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এসআই আব্দুল হাই এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাত সোয়া ১০ টায় ফতেপুর ইউপির উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামস্থ জনৈক লিক্টনের আমবাগানে অভিযান পরিচালনা করে। ওই সময়(১৭ পুরিয়া) ৩ গ্রাম হেরোইন ও ১৩০ গ্রাম গাঁজা বেচাকেনার সময় উসির বেলডাঙ্গা গ্রামের মহশিন আলীর ছেলে রশিদুল ইসলাম কালু(২২), ইসলামপুর খৈন্ধা গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল আলিম(৩৫), চাঁদপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে তাইজুল ইসলাম ভোলা(৪৫) ও একই গ্রামের মৃত একরামুল হকের ছেলে ইউসুফ আলী(৩২)কে ঘটনাস্থলেই আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে তারা স্বীকার করে। আজ বুধবার মাদক আইনে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন