নাচোল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার নাচোল থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের সভাপতিত্বে “পুলিশই জনতা, জনতাই পুলিশ”- এ প্রতিপাদ্যকে উপজীব্য করে চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত এ ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

এসময় পুলিশের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা জামায়তে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোবারক আলী, পৌর জামায়াতের আমীর মনিরুর ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের খোকন, সাবেক পৌর কাউন্সিলর জহরুল হক, সাংবাদিক এমএকে. জিলানী, ইব্রাহীম বাবু, জহিরুল ইসলাম ও প্রভাষক মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শেষে থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও সার্কেল অফিসার হাসান তারেক জনতার অভিযোগের জবাব প্রদান করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ