নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যান সহকারী ও পরিবার কল্যান পরিদর্শকরা সকাল থেকে তারা নিয়োগ বিধি দ্রæত এক দফা এক দাবি নিয়োগবিধি উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে আসার পর থেকে গত ২৬ বছরেও নিয়োগবিধি হয়নি এ দাবিতে এ কর্মবিরতি অবস্থান কর্মসূচি শুরু করেন।
মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কার্যালয়ের সামনে শেখ মাটিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক আশিষ কুমার চক্রর্বতীর সভাপতিত্বে সকাল থেকে তারা নিয়োগ বিধি দ্রত বাস্তবায়নে সহ বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এক দফা এক দাবি নিয়োগবিধি উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে আসার পর থেকে গত ২৬ বছরেও নিয়োগবিধি হয়নি। এবং, দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য দাবি উপেক্ষিত হচ্ছে। দ্রæত দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে