নাজিরপুরে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মত বিনিময় সভা

নাজিরপুরে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মত বিনিময় সভা
নাজিরপুরে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মত বিনিময় সভা
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাজিরপুর (পিরোজপুর)প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে  কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা  প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। গতকাল  বুধবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব ভবনে নাজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মতবিনিময় সবার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতিকে এম  সাঈদ এর  সভাপতিত্বে  ও যুগ্ন সাধারন সম্পাদক অনুপ কুমার সিকদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ , উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূইয়া,প্রবীন সাংবাদিক  সঞ্জীব কুমার রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ,  কালবেলা প্রতিনিধি উথান মন্ডল, যুগান্তর  প্রতিনিধি লাহেদ মাহমুদ,আমাদের কন্ঠ প্রতিনিধি, সাবেক প্রেসক্লাব সাধারন সম্পাদক তৌফিক ইসলাম দেলোয়ার আজকের দর্পণ প্রতিনিধি এস এম রোকনুজ্জামান,নয়া দিগন্ত প্রতিনিধি আল আমিন হাজরা,  ঢাকা প্রতিদিনের   এস এম  মাজেদুল কবির রাসেল,ইনকিলাব প্রতিনিধি জাহিদ হক, যায় যায় দিন প্রতিনিধি  মশিউর রহমান, কালের কন্ঠ প্রতিনিধি অহিদুজ্জামান চঞ্চল, মানবজমিন প্রতিনিধি হাসান তালুকদার,আজকের বসুন্ধরা প্রতিনিধি সফিকুল ইসলাম,  গ্রামের সমাজ প্রতিনিধি সাজ্জাদুর রহমান ।

এসময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ তার বক্তব্য বলেন,  সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এছাড়া ও উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ