সুমন ভট্টাচার্য :
তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী এমপি তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নান্দাইলে আগমন করেছেন। শপথ গ্রহণের পর এই প্রথম তিনি নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে আসেন। এ উপলক্ষে নান্দাইল ডাক বাংলো প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে নান্দাইলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা যায়। #
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম