নান্দাইলে পৌর পার্ক স্থাপনের কাজের শুভ সূচনা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ):

ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ হিসেবে পৌর পার্ক স্থাপনের কাজের শুভ সূচনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নান্দাইল মডেল থানার সংলগ্ন এলাকায় নতুন এ পার্ক স্থাপনের কাজের উদ্বোধন করেন নান্দাইল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নান্দাইল পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক সারমিনা সাত্তার বলেন, “নান্দাইল পৌর এলাকায় একটি মানসম্পন্ন পার্ক নির্মাণ ছিল জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি বলেন, এই পার্কটি শুধু বিনোদনের স্থানই নয়, এটি হবে স্বাস্থ্যচর্চা, সামাজিক মেলবন্ধন ও পরিবার নিয়ে অবসর কাটানোর একটি নিরাপদ পরিবেশ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ