নান্দাইলে সাড়ে ২২ কেজি গাঁজাসহ আটক ২

নান্দাইলে সাড়ে ২২ কেজি গাঁজাসহ আটক ২
নান্দাইলে সাড়ে ২২ কেজি গাঁজাসহ আটক ২
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্যঃ

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টীম ময়মনসিংহ। গতকাল ১২ মে সোমবার রাত ৯টার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের মাধ্যমে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণের  খবর পায় যে নান্দাইল এলাকায় মাদকের চালান আসবে। উপ পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর চন্দন কুমার সুর সঙ্গীয় ফোর্স নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী বাজারে অভিযান পরিচালনা করে ১১টি পেকেটে ২২ কেজি ৫০০ গ্রাম গাজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হল শরিফ মিয়া (২৮)  কাউছার (২৬)।

বক্তব্য চন্দন কুমার সুর বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে গাঁজা মাদক কারবারিদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ