নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শন করছেন জেলা প্রশাসক রায়হান কবির

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে তনি সিদ্ধিরগঞ্জ থানা এলালায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহিতাদের সাথে কথা বলে সার্বিক খোঁজ-খবর নেন। এসময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলমের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেন এবং থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

থানা পরিদর্শনের পর তিনি সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে যান। সেখানে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সার্বিক খোঁজ-খবর নেন। পরে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন। সর্বশেষ তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, নিয়মিত কার্য তালিকার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের কয়েকটি দপ্তর পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। দপ্তর গুলোকে গতিশীল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে দিকনির্দেশনা দেয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম তার সাথে ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ