নারায়ণগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যাে নারায়ণগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলার সরকারী বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,গ্রাম আদালত থাকলে পক্ষপাতিত্ব কম হবে। সঠিক প্রক্রিয়ায় বিচার না হলে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে। ছোট ছোট ঘটনা ঘটলে আমরা থানায় চলে যাই উলে­খ করে জেলা প্রশাসক বলেন থানাও জানে না এ বিষয়ে গ্রাম আদালতে বিচার করা সম্ভব। তাই এ বিষয়ে জন সচেতনতা সৃষ্টি করতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান,ভারপ্রাপ্ত ডিডিএলজি নাইমা ইসলাম,জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রোমান,সিনিয়র সহকারী কমিশনার টি,এম,রাহসিন কবির,যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক হাসিনা মমতাজ,সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক ফিরোজা বেগম ঝুমুর,এ ছাড়াও গ্রীন ফর পীচের চেয়ারম্যান আরিফ মিহির,প্রভাত সমাজ কল্যান সংসদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস ও বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ