না ফেরার দেশে সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক সমাজে গভীর শোক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আইয়ুব আলী মৃত্যুবরন করছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। সোমবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম রিপোর্টাস ফোরাম, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী মো. আইয়ুব আলী দীর্ঘদিন সিইউজে এবং প্রেসক্লাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর কর্মনিষ্ঠা ও সহমর্মী আচরণ সহকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মঙ্গলবার (৩ মার্চ) তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদিক সমাজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সাহসী ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারাল।

মরহুমের জানাজা নামাজ পটিয়া উপজেলার শোঠভদণ্ডী এলাকায় অবস্থিত আবহানা ইমতিয়াজ মোল্লা জামে মসজিদে আজ ( ৩ মার্চ) বাদ যোহর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আইয়ুব আলী চট্টগ্রাম প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন