নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে মিলল যুবলীগ নেতার লাশ

নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে মিলল যুবলীগ নেতার লাশ
নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র নদে মিলল যুবলীগ নেতার লাশ
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মোবারক হোসেন(৪৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশবুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকার ব্রম্মপুত্র নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামীলীগ নেতা আঃ আউয়াল মিয়ার ছেলে।তিনি  সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান, গত ৫ দিন আগে তার বড় ভাই মোবারক হোসেন রাতে কাজের সাইট দেখতে বাড়ী থেকে বের হয়ে আর বাসায় না ফেরায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরবর্তীতে বুধবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়েছি। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ