সুমন ভট্টাচার্য :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কেউ নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে তাকে দ্রæত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে সততা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং বিতর্কিত বা অনিয়মে জড়িতদের কোনো অবস্থাতেই নির্বাচনি দায়িত্বে রাখা যাবে না।
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, এ অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও দ্রæত প্রতিকার সম্ভব হবে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ