নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা নির্ভর করবে শারীরিক সক্ষমতার ওপর

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে ভ‚মিকা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভ‚মিকা রেখেছেন। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলে প্রতিবারই তিনি অবদান রেখেছেন। কিন্তু এখন তিনি অসুস্থ। মিথ্যা মামলায় কারাবাস ও চিকিৎসাবঞ্চনার কারণেই এই অবস্থা।
তারেক রহমান বলেন, তিনি বিশ্বাস করেন- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হতে যাওয়া নির্বাচনে খালেদা জিয়া শারীরিকভাবে সক্ষম হলে কিছু না কিছু ভ‚মিকা রাখবেন। তবে তিনি স্পষ্ট করে জানান, খালেদা জিয়া প্রার্থী হিসেবে অংশ নেবেন কি না- তা এখনই বলা যাচ্ছে না।
বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি পরিবারের উত্তরাধিকার নয়, বরং নেতৃত্ব নির্ভর করে সংগঠন ও জনগণের সমর্থনের ওপর। তিনি বলেন, ‘আমি নিজে নির্যাতন, জেল-জুলুম, মিথ্যা মামলা- সবকিছুর মধ্য দিয়ে গিয়েছি। রাজনীতি কারও পরিবারকরণে হয় না, বরং সময়ই প্রমাণ করে কে নেতৃত্ব দিতে পারে।
নিজের স্ত্রী বা কন্যার রাজনীতিতে আসা নিয়ে জল্পনার বিষয়ে তিনি বলেন, ‘সময় ও পরিস্থিতি সেটি বলে দেবে।’
ভোট দিয়ে বুলবুল বললেন— ‘সবই নতুন লাগছে’
স্পোর্টস ডেস্ক
নানা নাটকীয়তায় ভরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত।
সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন বর্তমান বিসিবি সভাপতি এবং পরিচালক পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা-ই দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।
ভোটের পরিবেশ নিয়ে পরে কথা বললেন জানিয়ে বুলবুল বলেন, ‘যেহেতু আগে কখনো নির্বাচন করিনি, তাই পরিবেশ নিয়ে আজ ভোট শেষে কথা বলবো। অনেক কিছু ফলের ওপর নির্ভর করছে।’

আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় ক্রিকেটারদের অভিনন্দন জানান বুলবুল। তিনি বলেন, ‘আমাদের ম‚ল কাজই জাতীয় দলকে নিয়ে। ওরা অসাধারণ ক্রিকেট খেলছে। এই দলটিকে নিয়ে আমরা খুবই আশাবাদী। তবে সামনে ওয়ানডে সিরিজের জন্য মিডল অর্ডারে আরও কিছুটা উন্নতির প্রয়োজন আছে।’

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ