নেছারাবাদে খাল থেকে যুবকের অর্থগলিত লাশ উদ্ধার

নেছারাবাদে খাল থেকে যুবকের অর্থগলিত লাশ উদ্ধার
নেছারাবাদে খাল থেকে যুবকের অর্থগলিত লাশ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের নেছারাবাদে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে কেরানি বাড়ির সামনের রাস্তা দিয়ে পথচারীরা বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয় চৌকিদারকে জানালে তিনি নেছারাবাদ থানায় অভিহিত করলে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় চৌকিদার মোঃ কাজী সবুজ মিয়া বলেন, সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বলেন, অজ্ঞাত একজন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ