নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জের বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা। শনিবার (১১ অক্টোবর) উপজেলার চরএলাহী বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন, চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়েল মাস্টার, চর এলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামাদলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলী, বিএনপি নেতা মো.ইসমাঈল হোসেন তোতা প্রমূখ।মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসমাঈল তোতার বিরুদ্ধে করা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে এই মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।