নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। সোমবার ( ১ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি জেলাকে সন্ত্রাসমুক্ত করে নাগরিক সেবা প্রদানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই।
সবাই সহযোগিতা করলে এটা সম্ভব। এ সময় জেলায় কর্মরত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা, মাদক, ইভটিজিং ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফুর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনিশা দাশ প্রমুখ। এর আগে তিনি খুলনা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। #