পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 
পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে জলাশয়ের পানিতে ডুবে আবিদ ও লাবিব নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার পৌরসভা বৈরি-হরিনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবিদ মিয়া(৬) বৈরী-হরিনমাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও লাবিব মিয়া(৭) আব্দুল আজিজ মিয়ার ছেলে ।

স্থানীয় সুত্রে  জানান যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে চারিদিক খাল-বিল,পুকুর পানিতে ভরে গেছে।দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব। এসময় তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে শিশুদ্বয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

এ বিষয়ে পলাশাবড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো  বলেন, বৈরীহরিনমাড়ী এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে ঘটনার তদন্ত করা হচ্ছে।

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ