পলাশবাড়ীতে ২০০ বোতল ফেন্সিডিল জব্দ সহ গ্রেফতার ১

পলাশবাড়ীতে ২০০ বোতল ফেন্সিডিল জব্দ সহ গ্রেফতার ১
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্টাফ রিপোর্টার :

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ২০০ বোতল ফেন্সিডিল জব্দ সহ ১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব। আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর  মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সালমান নুর আলম।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার ১০ টা ১৫ মিনিটে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে  গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাশকাটা এলাকায় হাজী ক্যাম্পের সামনে রংপুর হইতে ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে আতাউল্লাহ নামক যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল জব্দ সহ মো: আলম মিয়া(৪০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ি আলম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মৃত নেছার আলীর ছেলে।  গ্রেফতার আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ত্রন আইনে মামলা দায়ের করেন এবং আসামি কে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ