পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে চুরি ও নাশকতা মামলার ৫ জন গ্রেফতার

পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে চুরি ও নাশকতা মামলার ৫ জন গ্রেফতার
পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে চুরি ও নাশকতা মামলার ৫ জন গ্রেফতার
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ

খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার কপিলমুনি ইউপির ইউপি সদস্য নিষিদ্ধ আ’লীগের আলাউদ্দীন গাজী (৫৫), হরিঢারী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি ফিরোজ খাঁ (৬৪)সহ বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, পাইকগাছা থানার নাশকতার ২২/৮/২৪ তারিখের ৬নং মামলায় তদন্তে প্রাপ্ত আসামী উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মালথ গ্রামের মৃত ইলাহী বক্স গাজীর ছেলে মো: আলাউদ্দীন গাজী, হরিঢালী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি রামনাথপুরের মৃত আ: করিম খাঁ এর ছেলে ফিরোজ খাঁ (৬৪), জিআর ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী উপজেলার হিতামপুর গ্রামের সবুর গাজীর ছেলে একলাসুর রহমান ফাহিমকে গ্রেফতার করে।

এ ছাড়াও পৃথক অভিযানে চোরাই মালামাল ব্যাটারীসহ উপজেলার সরল এলাকার ৫ ওয়ার্ডের মো: খোকন গাজীর ছেলে মো: নাসির গাজী (২৫) ও পাটকেলঘাটার জুগিপুকুরিয়া এলাকার মুজিবর সরদারের ছেলে মো: সাইফুল ইসলাম (৩২) কে নিয়মিত ও পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, পাইকগাছার জিরোপয়েন্ট এলাকার মোঃ আনোয়াারুল ইসলাম লিটনের ব্যবসা প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজ’র জানালার গ্রিল কেটে ব্যাটারি চুরির ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে এসআই (নি:) আইয়ুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

উল্লেখ্য ধৃত নাসির গাজীর নামে ১৩টি মামলা এবং সাইফুল ইসলাম এর নামে ২ টি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় পাইকগাছা থানার মামলা নং ১০, তাং ১৪/০৫/২৫ ধারা- ৩৮০/৪৫৭ রুজু হয়েছে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো: ইদ্রিসুর রহমান জানান, খুলনা পুলিশ সুপারের নির্দেশনায়, পাইকগাছা ডি- সার্কেল’র তত্ত্বাবধায়নে ও তার (পুলিশ পরিদর্শক) (তদন্ত) এর নেতৃত্বে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ