মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)ঃ
খুলনার পাইকগাছায় বাঁক সরলী করনের জন্য অধিগ্রহণকৃত জমির টাকা না পাওয়ায় জমির মালিকরা বাঁশের বেড়া দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে । ঘটনাটি উপজেলার খুলনা- পাইকগাছা প্রধান সড়কের কার্তিকের মোড় নামক স্থানে।
সরেজমিনে দেখা যায়, সরকার বাঁক সরলী করনের জন্য সিলেমানপুর/শ্যামনগর মৌজার অধিনস্ত কার্তিকের মোড় নামক স্থানে কোয়াটার মাইল দুরত্ব জুড়ে জায়গা অধিগ্রহণ করেন এবং ঠিকাদার প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজ কাজও শুরু করেন। তবে নানাবিধ জটিলতার কারণে কয়েক বছর কাজ বন্ধও থাকে যা নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে দলীয় সরকার ক্ষমতাসীন হওয়ার পর কাজ শুরু হয়। কিন্তু আজও পর্যন্ত অধিগ্রহনের জমির টাকা ছাড় করা হয়নি বলে জানা গেছে। জমির মালিকরা টাকা না পাওয়ায় রাস্তার দু-মাথায় বাঁশে বেড়া দিয়ে সড়কের কাজ বন্ধ করে দিয়েছে। যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা হলেন, স্থানীয় মোঃ মোমরেজ সরদার, মিঠু সরদার,সালাম সরদার, করিম সরদার, ইব্রাহিম সরদার, বেলজার মোড়ল, রজব মোড়ল, লেয়াকত মোড়ল ও শাহীনুর সরদার।
এবিষয়ে সালাম সরদার ও লেয়াকত মোড়ল বলেন, টাকার জন্য প্রায় ডিসি অফিসে ধর্ণা দিয়েছি। কিন্তু তাতে কোন কাজ না না হওয়ায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই কাজ বন্ধ করেছি। আমাদের কথা হলো,”টাকা দাও কাজ করো, টাকা না দিয়ে কাজ করা যাবেনা। এ ব্যাপারে “সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুুল হক বলেন, অধিগ্রহণের জমির টাকা পরিশোধের চেক প্রস্তুত আছে কিন্তু জেলা প্রশাসকের স্বাক্ষর না হওয়ায় সেটা প্রদান করা সম্ভব হচ্ছেনা। এদিকে বাশ বেঁধে সড়কের কাজ বন্ধ করা হয়েছে সে বিষয়ে আমরা অবগত হয়েছি। দ্রæত সমাধান করার চেষ্টা করছি।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ