মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)
কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে পাইকগাছা প্রেসক্লাবের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বুধবার পাইকগাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।
ক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু এবং রোজী সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন, ক্লাবের নির্বাহী সদস্য ও নতুন দিন পত্রিকার পাইকগাছা প্রতিনিধি মোঃ আজিজুল ইসলাম, পত্রদূত এর আহমেদ আলী বাঁচা, আমার বার্তার মোঃ রফিকুল ইসলাম, ডেসটিনির আবুল কালাম আজাদ, সংগ্রাম প্রতিদিনের শাহাদাত হোসাইন, রূপান্তর প্রতিদিনের আওছাফুর রহমান, দৈনিক ঘোষণা’র নুরুল আমিন পলাশ, দৈনিক সংবাদ ৭১ এর মোঃ শাহীন রেজা, মোঃ জিনারুল ইসলাম ও বায়স্কোপ এন্টারটেইনমেন্টের এম স¤্রাট। এছাড়া শিক্ষক ফাতেমা বেগম, লিনজা আক্তার মিথিলা, মরিয়াম খাতুন ও শারমিন খাতুনসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। #