পাইকগাছা সরকারি খাদ্য গুদামে চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল চোর

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ

খুলনার পাইকগাছা সদরের সরকারি খাদ্য গুদাম থেকে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। সোমবার (২৩ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে চোর গুদামের ভেতর প্রবেশ করে লোহার ১১টি অ্যাঙ্গেল কেটে নেয়। চুরির পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চোরকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন