পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠিত হয়েছে: অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠিত হয়েছে: অর্থ উপদেষ্টা
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন , বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের কর্মপদ্ধতির কী হবে, কারা থাকবে, এর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের  তিনি এ কথা জানান।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, লুটপাটকারীদের ধরা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে এই টাস্কফোর্স দৃশ্যমান হবে। এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যাংক খাতের সংস্কারে আলাদা টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তও হয়েছে।

তিনি আরও বলেন, ব্যাংক খাতের ওপর আস্থা ফিরিয়ে আনা আমাদের বড় চ্যালেঞ্জ। এই আস্থা সরকারের এক মাসে অনেকটা ফিরে এসেছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ