মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনার পাথরঘাটায় ৩ কেজি হরিণের মাংস ও ২ টি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা কোস্ট গার্ডের তথ্য প্রদান ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম (বিএন)।
বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন হরিণঘাটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৩ কেজি হরিণের মাংস ও ২টি চামড়া জব্দ করা হয়। এসময় হরিণ শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস ও চামড়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ