পাথরঘাটায় বিচারকে ঘুষ দিতে গিয়ে এসআই আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জাফর ইকবাল(পাথরঘাটা) বরগুনা ঃ
বরগুনার পাথরঘাটায় সিআর মামলার আসামি জামিন নেয়ার জন্য বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল। ৫ জানুয়ারি সোমবার বেলা ২টার সময় পাথরঘাটা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। বিষয়টি বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত- ই খোদা অবহিত হলে তার অনুরোধে বিভাগীয় মামলার শর্তে সোমবার বিকেল ৫টার সময় বরগুনা জেলা পুলিশ সুপারের অনুরোধে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মংচেনলার কাছে মুশলেখার মাধ্যমে জিম্মায় দেওয়া হয়েছে।
আদালতের প্রতিবেদনে বলা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার বেলা দুইটার সময় আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ পনির শেখ তার খাস কামরায় অবস্থানকালীন পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে প্রবেশ করেন। পরে সালাম বিনিময়ের পর অত্র আদালতের সি আর ৭৮০/২৩নং মামলার একটি কাগজ দেখিয়ে মামলার আসামি মোঃ রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন। এ সময় তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিকে জামিন দিয়ে একটি রি কলের ব্যবস্থা করে দেন। ম্যাজিস্ট্রেট এই বেআইনি তদবিরে বিব্রত বোধ করেন। ম্যাজিস্ট্রেটকে অবৈধভাবে প্ররোচিত প্রভাবিত করার অভিপ্রায় ঘুষ হিসেবে টাকা দিতে চান এস আই সাহারিয়ার। এ সময় কার্য অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে অত্র আদালতেই ম্যাজিস্ট্রেট এস আই মোঃ শাহরিয়ারকে আটক করেন। তাৎক্ষণিক পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল বরগুনা জেলা পুলিশ সুপারকে জানালে তিনি বিভাগীয় মামলার আশ্বাস দিলে এসআইকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মংচিনলা জানান, বিচারক অর্ডার সীটে যেটা ডিসাইড করবেন সেই ভাবেই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ম্যাজিস্ট্রেট এবং এস আই শাহরিয়ার জালালের ব্যাপার। এর বেশি কিছু আমি বলতে পারব না বলে জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ