পাথরঘাটায় হরিণের ৪০ কেজি গোস্ত জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান:

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর পাড় থেকে হরিণের দুটি মাথাসহ ৪০ কেজি গোস্ত জব্দ করেছে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ি। বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপ্তার খালের মোহনা থেকে এ মাথা ও গোস্ত জব্দ করা হয়। চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই মো. সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু হরিণ শিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে নিয়ে আসছে। এমন সংবাদে ভিত্তিতে ভোররাত সাড়ে তিনটার দিকে বলেশ্বর নদীর পূর্ব পাড়ের নাপ্তার খালের মোহন এলাকায় অভিযান পরিচালনা করি।

চোরাকারবারিদের দেখে ধাওয়া করলে তিনটি বস্তায় দুটি হরিণের মাথাসহ চল্লিশ কেজি গোস্ত রেখে পালিয়ে যাওয়া। এ সময় কাউকে কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরো বলেন, উদ্ধার হওয়া হরিণের গোস্ত আদালতের নিদেশনা অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে এবং যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ