পাবনায় পদ্মা নদীর তীর থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম রিজু :
পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা ও বস্তার ভেতরে রাখা অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ মে) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর–পীরপুর এলাকার সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছরের হতে পারে। মরদেহের গলায় একটি রূপার চেইন পাওয়া গেছে। এছাড়া গলায় বাজারের ব্যাগ পেঁচানো অবস্থায় ছিল এবং পুরো শরীর একটি বস্তার ভেতরে রাখা ছিল বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে পদ্মার চরে কাজ করতে যাওয়া কয়েকজন কৃষক নদীর তীরের পাশে একটি বস্তা ভাসতে দেখেন। পরে সন্দেহ হলে তারা কাছে গিয়ে খুলে দেখেন সেটির ভেতরে একটি মরদেহ রয়েছে। এরপর দ্রæত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এদিকে স্থানীয়দের ধারণা, পূর্বে কোনো নির্যাতনের পর হত্যা করে মরদেহটি রাতে নদীর তীরে ফেলে রাখা হতে পারে। বিষয়টি নিশ্চিত হতে বলরামপুর স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কথাও বলা হচ্ছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ