পিরোজপুরে মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুস সালেক মোল্লার স্মরণসভা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী, জেলা জাসদের সাবেক সভাপতি এবং নাজিরপুর উপজেলার বানিয়ারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংসদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নুরদিদা খালেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পন্না। সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাবির বাদল প্রমূখ। বক্তারা আব্দুস সালেক মোল্লার সাহসী ভূমিকা, সামাজিক অবদান ও মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধারসাথে স্মরণ করেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন, পুরাতন খেয়াঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহিম ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ