পীরগাছায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৪ প্রতিষ্ঠানে জরিমানা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু(রংপুর):

রংপুরের পীরগাছায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দেউতি ও সৈয়দপুর বাজারে রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মমতাজ বেগম এবং রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযানে দেউতি বাজারের রুহা ভেটেনারি মেডিসিন কর্নারকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৭ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা, সৈয়দপুর বাজারের মিষ্টি ঘরকে পণ্যের দাম না লেখায় ১ হাজার টাকা এবং বৈকালি হোটেলকে খাবার তৈরিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে স্থানীয়রা বৈকালি হোটেলের মালিক হারুন অর রশীদের ওপর চড়াও হন। ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, এতদিন এভাবে নোংরা পরিবেশে ও অস্বাস্থ্যকরভাবে খাবার প্রস্তুত করে আমাদের খাওয়ানো হয়েছে এটা আমরা জানতাম না। তারা প্রশাসনের কাছে এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ