হারুন-অর-রশিদ বাবু(রংপুর) :
রংপুরে প্রাণি সম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেনটেশনে উপদেস্টা ফরিদা আখতারের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শণ করার ঘটনায় তোলপাড় চলছে। এ ব্যপারে ক্ষুব্ধ উপদেস্টা বলেছেন, এটা গ্রহনযোগ্য নয়, ফ্যাসিবাদের অনেক রকম রূপ আমরা লক্ষ করছি।
রোববার ( ১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর আরডিআরএসের রোকেয়া মিলনায়তনে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালার আয়োজন করে প্রাণি সম্পদ অধিদপ্তদর। সেখানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাণি ও মৎস সম্পদ উপদেস্টা ফরিদা আখতার। কর্মশালার শুরুর আনুষ্ঠাকিতার পর বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা নিয়ে একটি ভার্চুয়াল প্রেজেনটেশন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক গোলাম রব্বানী। প্রেজেনটেশনে দেখা যায় মনিটরের স্ক্রীপ্টের ওপরে শোভা পাচ্ছে হচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং তাদের বানী। এনিয়ে হৈচৈ শুরু হলেও তিনি প্রেজেনটেশন চালিয়ে যান।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেস্টা ফরিদা আখতার। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে প্রেজেনটেশনে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবির প্রসঙ্গ। উত্তরে উপদেস্টা ফরিদা বলেন, এটা যথেষ্ট অবমাননাকর। এই অন্তবর্তীকালীন সময়ে এতগুলো মানুষের রক্তের পর ওদের (শেখ মুজিব ও শেখ হাসিনা) ছবি কোনমতেই গ্রহনযোগ্য নয়। উপদেস্টা ফরিদা আরও বলেন, এগুলো হচ্ছে। বহুরকম ঘটনা ঘটছে। ফ্যাসিবাদ আমরা মনে করি না যেন জাস্ট চলে গেছে। ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে ঘটে। আমরা যখন যেটা টের পাই। সেটার ব্যাপারে ব্যবস্থা নেই।
উপদেস্টা ফরিদা বলেন, আমাকে তিনি (প্রকল্প পরিচালক) জানিয়েছেন যে এটা তার ভুলক্রমে হয়ে গেছে। তিনি ক্ষমা চেয়েছেন। কাজেই আমি বলবো-সেটা ভুলক্রমেই হয়েছে বলেই জেনেছি। উনি ক্ষমা চেয়েছেন। আমি তার ক্ষমাটাকে সবার কাছে উপস্থাপন করলাম। ব্যাপারটা আমাকে আর একটু ভালো করে জানতে হবে। আমি অবশ্যই এ ব্যপারে ব্যবস্থা নেবো। এসময় তিনি আরও বলেন, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হলো প্রাণির সকল রোগকে নিয়ন্ত্রণ করা। মানুষকে মাংস. দুধ ডিম দিতে গেলে এগুলোকে আমাদের নিরাপদ করেই মানুষকে দিতে হবে। প্রাণিকে রোগমুক্তকরতে হবে। ফরিদা বলেন, বাংলাদেশে সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদনের টার্গেট নিয়েছি। সেটা আমরা করবো। কারণ ভ্যাকসিন আমদানি করার কারনে দাম বেড়ে যায়। প্রাইভেট সেক্টরে খামারিদের অনেক অসুবিধা হয়। আমার যেন সবগুলি প্রাণিকে ভাকসিনের আওতায় আনতে পারি। তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করবো । ফরিদা বলেন, প্রাণি থেকে মানুষের রোগ ছড়ানো অনেক মারাত্মক। সেকারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা কাজ করছি। যেটাকে বলে ওয়ান হেলথ কনসেপ্ট। আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণির স্বাস্থ্য একই সাথে প্রতিরোধ করবো। আমরা সেটাই করছি। পরে তিনি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় স্টার হাউজ পরিদর্শন করেন।