শাহিন চৌধুরী :
নিজ কর্মক্ষেত্রের নানা অনিয়ম ও দুর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে সামাজিক যোগাযোগের আশ্রয় নিয়েছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর অপারেটর অর্পণা। নিজের সকল ধরনের অপরাধ-অপকর্ম ঢাকতে তিনি তার নিজের ফেইজবুক পেইজে নানান ধরনের অশালীণ মন্তব্য করেছেন সংশ্লিষ্ট সাংবাদিককে নিয়ে। যার একাধিক স্ক্রীণশর্ট রয়েছে আমাদের কাছে। মৌতিথির মামনি নামক ওই ফেইজবুক আইডিতে তিনি ওই নিউজ সংশ্লিষ্ট সাংবাদিক শাহিন চৌধুরীকে ভুয়া সাংবাদিক ও দালাল আখ্যায়িতকরাসহ নানা ধরনের অশালীন ভাষা ব্যবহার করে অনেক কুরুচিপুর্ণ মন্তব্য করেছে। যাহা সাংবাদিকতা কিংবা প্রকাশিত সংবাদের প্রতিবাদেরও পরিপন্থী।
উল্লেখ্য, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর অপারেটর অর্পণা ও লাইনম্যান সুকাশের নামে ভয়ংকর অভিযোগ শিরোনামে গতকাল দৈনিক আমাদের কণ্ঠের অনলাইনে একটি তথ্যবহুল নিউজ প্রকাশের পর তিনি বিধি মোতাবেক কোন ধরনের প্রতিবাদ না করে নিজ ফেইজবুক পোষ্টে এধরনের নানাবিধ অশালীন মন্তব্য করে নিজের কুকৃর্তী ঢাকার চেষ্টা করছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম