বগুড়ায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আমাদের কন্ঠ ডেস্কঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে আজ শনিবার দুপুর ১টার দিকে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইটি সিএনজি ও একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী বনানী বাইপাসে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ১ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।অবরোধের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ