বগুড়া ইতিহাস চর্চা পরিষদের মতবিনিময়

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সৈয়দ ফজলে রাব্বী ডলার :
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের এক মতবিনিময় সভা ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম রাজিউল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় এক মতবিনিময় সভা গতকাল রবিবার রাতে রোচাস চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন প্রফেসর ড. খালিকুজ্জামান ইলিয়াস, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড.এ,কে,এম মাহবুবর রহমান, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা: মুশিয়ুর রহমান, বগুড়া প্রতœতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড.আহমেদ আবদুল্লাহ, বগুড়া সরকারী মজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড.বেল্লাল হোসেন, বগুড়া সরকারী শাহ সুলতান কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড.সাহিদুর রহমান, বগুড়া প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান রেজাউল হাসান রানু, বগুড়া বারের সাবেক সভাপতি এ্যাড. আতাউর রহমান মুক্তা, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সহ-সভাপতি জিয়াউর রহমান, ইতিহাস গবেষক ড. মোস্তফা আহাদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি কাজী হাসিম মাহমুদ, কোষাধ্যক্ষ সৈয়দা তাহমিনা পারভিন শ্যামলী, সদস্য জুলফিকার আলি ভুট্টাে, আসাদুল হক কাজল, অধ্যাপক মোতাছিম বিল্লাহ, শাহানা ইউসুফ রুশি বগুড়া বিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইসরাফিল হোসাইন, আস্তারী রহমান, মো: জাহিদুর রহমান, রাশেদুল ইসলাম, মো: আবু তারেক প্রমূখ। সভায় আগামী অক্টোবরের মধ্যে বগুড়ার ৭৫ বছরের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, জনসংখ্যা প্রভৃতি বিষয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ