ববি’তে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং তদন্ত কমিটি গঠনের ঘোষণা উপাচার্যের

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরিশাল জেলা প্রতিনিধি :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের মাধ্যমে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে একই বিভাগের একদল সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগীয় প্রধানের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন গত রোববার (৩০ নভেম্বর)। ঘটনাটি ঘটেছে ২৬ নভেম্বর রাতে, বিশ্ববিদ্যালয়ের অদূরে টোল প্লাজার পাশের একটি বাসায়।

অভিযোগকারী আল শাহারিয়ার মোহাম্মদ মুস্তাকিম মজুমদার পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। আর অভিযুক্তরা একই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নাফিজ ফারদিন আকল স্বপ্নীল, মোহাম্মদ শামীম উদ্দিন, ইমন মাহমুদ, নেহাল আহমেদ ও মিরাজ।লিখিত অভিযোগে বলা হয়, ২৬ নভেম্বর রাত ৮টার দিকে সিনিয়রদের নির্দেশে আল শাহারিয়ার রূপাতলী হাউজিং মাঠে যান। সেখান থেকে তাঁকে বাসে তুলে টোল প্লাজার পাশের একটি বাসায় নিয়ে যাওয়া হয় এবং কক্ষে তুলেই গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর তাঁর মোবাইলসহ সব ডিভাইস বন্ধ করতে বলা হয়, যেন কোনো প্রমাণ না থাকে।

অভিযোগ অনুযায়ী, সেখানে তাঁকে বিভিন্ন অমানবিক আচরণের শিকার হতে হয়। কখনো কবিতা আবৃত্তি করতে বাধ্য করা হয়, না করলে ‘মেন্টাল’ বলে অপমান করা হয়। বাবা-মাকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। অভিনয়ের নামে সহপাঠীদের নিয়ে অশোভন আচরণ করতে চাপ দেওয়া হয়। চোখে পানি এলে কটূক্তি করা হয় এবং লাঠি এনে মারার ভয় দেখানো হয়। এমনকি ছোট প্যান্ট পরিয়ে নাচতে বলা হয়, প্র¯্রাবের জন্য ওয়াশরুমে যেতে চাইলে দেওয়া হয় বোতল। দরজা খুলে রেখে ওয়াশরুম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। শীতের রাতে শার্ট খুলে রাখতেও বাধ্য করা হয়। সবশেষে বিস্কুট দিয়ে ‘কুকুরের মতো চেটে খেতে’ বলা হয় বলেও উল্লেখ করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ শামীম উদ্দিন দাবি করেছেন, জুনিয়রদের নিয়ে পিকনিক করছিলাম। একটু রাগারাগি হয়েছে; এগুলো র‍্যাগিং নয়।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। র‍্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ