বরগুনায় টাইফয়েড টিকা বিষয়ক কনসাল্টেশণ ওয়ার্কসপ অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

১২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকা বিষয়ক কর্মসুচীর সফলতা এবং প্রচারনার উদ্দেশ্য ইউনিসেফের সহযেগিতায় আজ বরগুনায় গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসাল্টেশণ ওয়ার্কসপের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে অনুষ্টিত কনসাল্টেশণ ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ শফিউল আলম।

অতিরিক্ত জেলা মেজিস্টেট সজল চন্দ্র শীলের সভাপতিত্বে এবং জেলা তথ্য কর্মকর্তা মোঃ সেলিম মাহমুদ উপস্থাপনায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডাঃ আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপারআব্দুল আল মাসুদ জেলা প্রাথমিক কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ উপ-পরিচালক ইফা মোঃ শফিকুল ইসলাম।

এসময় বরগুনা জেলায় ৫ ম শ্রেনী থেকে ৯ম ( ৯ মাস থেকে ১৫বছরের) কমবয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ৬৩৩ জনকে বিনামূল্য ১ ডোজ লক্ষমাত্রা টিকা প্রানের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন