বরগুনায় পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান:
জ্বালানী ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে বরগুনা জেলা প্রশাসক। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ আলানী ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষে ২৭ মার্চ ২০১৬ তারিখ জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিদ্ধান্ত অনুসারে রবিবার ২৯মার্চ ২০২৬ বরগুনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে বরগুনার সকল পোট্রোল পাম্পের বিপরীতে ০১ জন করে সরকারি কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
মেসার্স এস এন্ড বি ফিলিং স্টেশন শের-ই-বাংলা রোড,বরগুনা সদরের দায়িত্বে মোহাম্মদ এমাদুল হক। উপজেলা সমবায় কর্মকর্তা,বরগুনা। সৈকত ফিলিং স্টেশন আমতলী,এর দায়িত্বে মোঃ আজাদুর রহমান উপজেলা সমবায় কর্মকর্তা,আমতলী। রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশন আমড়াগাছিয়া,ঘটখালী,আমতলী এর দায়িত্বে মুহাইমিনুর ইসলাম উপসহকারী প্রকৌশলী বিএডিসি, আমতলী। মেসার্স কেএস ফিলিং গৌশন শাখারিয়া, আঠারগাছিয়া,আমতলী এর দায়িত্বে সোহাগ মিয়া উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আমতলী। তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস লিমিটেড,কিরনপুর,পাথরঘাটা এর দায়িত্বে মো.মেহেদী হাসান সহকারী প্রকৌশলী উপজেলা জনস্বাস্থ্য প্ররৌশনী অধিদপ্তর, পাথরঘাটা। পাথরঘাটা ফিলিং স্টেশন, পাথরঘাটা এর দায়িত্বে মো. মুনিরুর ইসলাম।সুপারভাইজার উপজেলা মাধ্যামিক আফিসারের কার্যালয়, পাথরঘাটা,বরগুনা।
নিয়োগ প্রাপ্তরা ডিপো থেকে বরগুনার তেলের পাম্প গুলোতে ঠিক কী পরিমাণ জ্বালানি তেল আনা হচ্ছে এবং সেই তেল শেষপর্যন্ত নির্ধারিত ফিলিং স্টেশনে পৌঁছাচ্ছে কি না, সেটি তদারকি করবেন তারা। সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, জ্বালানি তেল ফিলিং স্টেশনে না গিয়ে অন্য কোথাও সরিয়ে ফেলা হচ্ছে।ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই করা, বিক্রয় কার্যক্রমে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং অবৈধভাবে তেল সরবরাহ করা হচ্ছে কি না সে বিষয়ে প্রশাসনকে নিয়মিত অবহিত করা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ