বরগুনায় বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের মনোনয়ন পত্র জমা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা)ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুইটি আসনে মনোনয়ন পত্র দাখিল করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ দুটি আসনে ২১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ১৮ জন প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়। বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদীয় আসন ১০৯ বরগুনা-আমতলী-তালতলী আসনে ৬জন এবং সংসদীয় আসন ১১০ পাথরঘাটা-বামনা-পাথরঘাটা আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বরগুনা -১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ অলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহিব্বুল্লাহ হারুন, খেলাফত মজলিস মোঃ জাহাঙ্গীর হোসাইন, জাতীয় পার্টি (জেপি) জামাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বরগুনা -২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও এদের মধ্যে বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামাতে ইসলামের ডাঃ সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও খেলাফত মজলিসের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মোঃ রাশেদুজ্জামান, মোঃ সোলায়মান, বিএনপি থেকে মাওলানা মোঃ শামীম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে সৈয়দ মোঃ নাজেম আফরোজ। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ