মোঃ আসাদুজ্জামান(বরগুনা) :
বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান। বৃহস্পতিবার ২৭নভেম্বর ২০২৫ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বরগুনা সদরে পৌর শহরের টাউন হল সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান, (এস,বিএন)পি নং ৩৬৬৯ এর নেতৃত্বে নৌবাহিনীর ৯ সদস্যের একটি সেকশন এবং বরগুনা ট্রাফিক পুলিশের ৩জন সদস্য অংশগ্রহণ করেন।
চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানকালে মোট ৪৬টি মোটরসাইকেল,২টি প্রাইভেটকার, ১টি মিনি ট্রাক ও ৫টি অটো রিক্সায় তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৯টি মামলা করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারনে ট্রাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ