বরগুনায় শান্তিপূর্ন ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে মতবিনিময়

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনা:

গতকাল সোমবার বেলা ১১ ঘটিকার সময় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর- আস্থা প্রকল্পের সহযোগিতায়, নাগরিক প্লাটফর্মের আয়োজনে, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমন্বয়কারী মো: খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো: মনিরুজ্জামান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট সোহেল হাফিজ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর মো: সালেহ।

সভাটি সঞ্চালনা করেন নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্ম সদস্য ও যুব ফোরামের সদস্যবৃন্দ। সভায় বক্তারা আগামী নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য নাগরিক প্লাটফর্ম সদস্য ও যুব ফোরামের সদস্যবৃন্দ একত্রে কাজ করার জন্য আহবান ব্যক্ত করেন। এছাড়া সভায় প্রশ্ন- উত্তর পর্বের মাধ্যমে উপজেলা নির্বাচন কর্মকর্তা সকল প্রশ্নের উত্তর প্রদান করার মধ্য দিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনা প্রদান করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ