বরগুনায় ১২০ টাকায় পুলিশে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে বরগুনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মাত্র ১২০ টাকা খরচে পুলিশের এই নিয়োগে বরগুনা জেলা থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করার সুযোগ পেল১২ জন তরুণ-তরুণী । গতকাল সন্ধ্যায় বরগুনা পুলিশ লাইন্স ড্রিল সেটে পুলিশ সুপার মো. আল-মামুন শিকদার এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার আগে সমবেত নিয়োগ প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের আইকন ও অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক গতবারের ন্যায় এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা বরগুনা জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম, একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ