বরগুনায় ৯টি গাঁজাগাছসহ কিশোর গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
‎বরগুনায় ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে এক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ির আঙিনা থেকে রোপণ করা ৯ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। বরগুনার নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা অলিউল্লাহর নির্বাচনী ইশতেহার মাদকের গোড়া থেকে নির্মূলের মহাপরিকল্পনা বাস্তবায়নে একের পর এক অভিযানে ধরাশায়ী হয়ে পড়েছে মাদক ব্যবসায়ীরা। বরগুনা পুলিশ সুপারের করা নির্দেশনা যতক্ষণ পর্যন্ত বরগুনায় মাদকমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তারি ধারাবাহিকতায় বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের চন্দমনি নামক এলাকা থেকে নয়টি গাঁজাগাছসহ জয় পহলান (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার সময় তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) বিকাশ কর্মকার জানান, স্থানীয় জয় গাঁজার বীজ রোপণ করে গাছগুলো বানিয়েছেন যাতে করে পরবর্তীতে গাঁজা প্রক্রিয়াজাত করে বিক্রি করা যায়। গ্রেফতার কিশোরের বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন