বরগুনার কাকচিড়া বাজারে আগুন ক্ষয়-ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

বরগুনার কাকচিড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন দোকান মালিকরা। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের লঞ্চঘাট এলাকায় আজ শনিবার ভোর রাত পাঁচটার দিকে একটি চায়ের দোকান দিয়ে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

আগুনে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে এবং দুটি দোকান আংশিক ক্ষতি হয়েছে। পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রফিকুল ইসলাম জানান,প্রথমে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আগুনে একটি মুদির দোকান ও তিনটি চায়ের দোকান পুড়ে গেছে এবং অপর আরো দুটি দোকান আংশিক ক্ষতি হয়েছে। আনিস মিয়ার মোদির দোকান এবং জাফর, আনোয়ার ও আমিনুলের চায়ের দোকান সম্পূর্ণ পড়ে গেছে। তিনি আরো জানান ভোর সাড়ে পাঁচটায় আমরা খবর পেয়ে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট-সার্কিট এর মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ