জেলা প্রতিনিধি বরিশাল :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মেট্রোপলিটন শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর উদ্যোগে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।এরই অংশ হিসেবে আজ বরিশাল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাই করে বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা প্রদান করা হয়।
অভিযানকালে কাগজপত্র সঠিক না থাকায় একটি প্রাইভেট কারের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে চেকপোস্ট পরিচালনাকালে মোট ১২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে সর্বমোট ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলা ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহŸান জানানো হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ