বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে- এমরান সালেহ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার জেলা পরিষদ প্রাঙ্গণের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন কেনেডি জাম্বিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ এমরান সালেহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও গতিশীল করেছে। একটি দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তির বিকাশ অপরিহার্য। তিনি বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি বিকাশের কার্যকর প্লাটর্ফম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। তরুণ শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল কর্মকান্ড উৎসাহিত করতে হবে এবং পুঁথিগত শিক্ষার গন্ডি পেরিয়ে জ্ঞানচর্চার পরিধি বিস্তৃত করতে হবে, যাতে তারা দেশ ও বিশ্বের কল্যাণে অবদান রাখতে পারে। সভাপতির বক্তব্যে বলা হয়, বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্য থেকেই ভবিষ্যতে দেশ ও বিশ্বের কল্যাণে গুরুত্বপ‚র্ণ আবিষ্কার ও প্রযুক্তি উদ্ভ‚ত হতে পারে। এ জন্য গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ