মোঃ হাবিবুর রহমান:
পতিত সরকার চব্বিশ ঘন্টাই প্রচার চালাত
নিজেদের ‘শিক্ষাবান্ধব সরকার বলে’ শিক্ষক নেতাদের অনেকেই মুখে ফেনা তুলে ফেলতেন সরকারের শিক্ষায় অবদানের কথা বলে। অন্তর্বর্তী সরকার আসার পর দেখা যায় শিক্ষাখাতে ছিল সীমাহীন দূর্নীতি। বর্তমান সরকার সে ভঙ্গুর অর্থনীতি ভেঙ্গে পড়া প্রশাসন, চরম বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী ও বাজার সিন্ডিকেটের উপর দাড়িয়ে এ সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে। পাহাড় সমান বাধা বিপত্তি অতিক্রম করে এগোতে হচ্ছে। পতিত সরকারের সময়ে অনুপোযোগী শিক্ষা পদ্ধতির কারনে স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বিমুখ হয়ে পড়েছিল। বর্তমান সরকারের কর্ম কৌশল হল কিভাবে শিক্ষার্থীদের ক্লাশে ও পড়ার টেবিলে ফিরিয়ে এনে লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা যায়।
বাংলাদেশের সর্ব দক্ষিণে উপক‚লীয় এলাকার সাগরপাড়ে পাথরঘাটা উপজেলা অবস্থিত। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করেও বাংলাদেশের যে কোন উপজেলা জেলার চেয়ে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে নেই পাথরঘাটা উপজেলা । অত্র উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু মেধাবী ছাত্র-ছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় ভাল রেজাল্ট করে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত আছেন। ইতিপূর্বে অনেক শিক্ষার্থী পাথরঘাটা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশুনা করে উচ্চশিক্ষা লাভ করে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছেন।
তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রনালয় শিক্ষার মান উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের পড়ার টেবিলে ও স্কুলে পাঠদানে উপস্থিতির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। যাতে শিক্ষার গুণগতমান বৃদ্ধি পায়। তাই পাথরঘাটা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সন্মানিত শিক্ষকগণকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে পাঠদানে আরো মনোযোগী হওয়ার অনুরোধ করছি। #
লেখক- প্রধান শিক্ষক,চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়,পাথরঘাটা, বরগুনা।