বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বিরামপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ, এসইডিপি- পিবিজিএসআই স্কিম পরিচালক প্রফেসর তোফাজ্জেল হোসেন ও উপ-পরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।