বিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর:

দিনাজপুরের বিরামপুরে “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” প্রতিপাদ্যে সারা দেশের ন‍্যায় ২৮ মে থেকে ৩ জুন পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গকে নিয়ে আলোচনা সভা, শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, মৎস কর্মকর্তা সালমা আক্তার সুমি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমসের আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহেরুল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়েয় প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল প্রমূখ।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ