বিরামপুরে সাপের ছোবলে অটো চালকের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর:

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ইসলাম পাড়া গোহাটিতে সাপের ছোবলে রবিবার (২৫ মে) সন্ধায় এক অটো চালকের মৃত্যু ঘটেছে।

জানা গেছে, ইসলাম পাড়া গোহাটি এলাকার মৃত: আনছার আলীর ছেলে আব্দুল জলিল (৪২) রবিবার বিকেলে বাড়ির পাশে পানি নিষ্কাশনের নালা পরিষ্কার করতে যান। এসময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও এন্টিভেনাম ইনজেকশন না থাকায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ৫৬ কিলোমিটার দূরবর্তী দিনাজপুর হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

বিরামপুর সরকারি হাসপাতালে এন্টিভেনাম ইনজেকশন না থাকার বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ বলেন, বিগত পাঁচ মাস ধরে এখানে এন্টিভেনাম ইনজেকশন সরবরাহ নেই। এন্টিভেনাম ইনজেকশন পাওয়ার অনুরোধ জানিয়ে দু’দিন আগে জেলা সিভিল সার্জনের নিকট চিঠি পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনাম ইনজেকশন না থাকায় সাপে কাটা রোগীর মৃত্যুর ঘটনায় এলাকার মানুষজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন