বিরামপুরে সেনাঅভিযানে মাদক ব‍্যবসায়ী আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ মোঃ সেলিম মিয়া নামের একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (৯ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় ক‍্যাপ্টেন কাজী নাঈমের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ায় অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবা, ১৭ পিস ট‍্যাপেন্টাডল (ইয়াবার বিকল্প), ২৫০ মিঃ লিঃ ভারতীয় মদ, ১.৫০ গ্রাম হেরোইন, নগদ ৫ হাজার টাকা এবং মাদক সেবনের উপকরণসহ তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে এবং আটক আসামিকে রবিবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ